তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ও সরকার প্রধানকে অভিনন্দন জানিয়েছে নিউজপেপার এডিটরস এন্ড পাবলিশার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-নেপাব।
সংগঠনের আহ্বায়ক মান্নান মারুফ ও সদস্য সচিব মহিনউদ্দিন চৌধুরী লিটন মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি'২৬ এক বিবৃতিতে এই অভিনন্দন জানান।
তারা, সংসদ নেতা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানায়।
তারা তারেক রহমানের প্রজ্ঞাপূর্ণ নেতৃত্বে দেশ সুশাসন, গণতন্ত্র, স্থিতিশীলতা, গণমাধ্যমের স্বাধীনতা ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে-এই প্রত্যাশা রাখেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ