মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একটি আন্ডারপাসে সড়ক দুর্ঘটনায় মো. শওকত বেপারি (২৩) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে মাওয়ামুখী ফেরিঘাটের আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শওকত বেপারির বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায়। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপার ইমরান (২৪), তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।
স্থানীয় সূত্র জানায়, মাওয়ামুখী লেনে আন্ডারপাসের ওপর একটি বিকল ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা মালবোঝাই আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শওকত বেপারিকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ