বেসরকারি মাদ্রাসায় এনটিআরসিএর আওতার বাইরে থাকা শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।
রোববার (২২ ফেব্রুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুসরণ করে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট পদে এমপিও সুবিধা বন্ধ রাখা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এতদিন এনটিআরসিএর আওতার বাইরে থাকা শূন্য পদগুলোতে সংশ্লিষ্ট মাদ্রাসার নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি সরাসরি নিয়োগ দিয়ে আসছিল।
তবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গত ১ ফেব্রুয়ারি ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’ জারি করেছে। নতুন এ নীতিমালার আলোকে এখন থেকে এসব পদে নিয়োগ দিতে হলে নির্ধারিত বিধি-বিধান অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে নতুন নীতিমালা অনুযায়ী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে হবে। অন্যথায়, নীতিমালা বহির্ভূতভাবে নিয়োগপ্রাপ্ত পদে এমপিও সুবিধা প্রদান করা হবে না।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ