ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত চীনের প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। পাশাপাশি, চীনের রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে চীনে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সঙ্গে চীনের সম্পর্ককে কোনো তৃতীয় পক্ষ প্রভাবিত করতে পারবে না। তিনি আরও বলেন, নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীন পাশে থাকবে।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বিশ্বের প্রথম নেতাদের মধ্যে বাংলাদেশের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে শুভেচ্ছা চিঠি পাঠিয়েছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ