চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় সালমা খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বামীর বাড়ির নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সালমা খাতুন ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাটাইডুবী গ্রামের নূর আলম ওরফে তপনের স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন।
পুলিশ জানায়, খবর পেয়ে বিকেলে সালমার শয়নকক্ষের ছাদের বাঁশের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহ উদ্ধারের সময় স্বামী, শ্বশুরসহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না।
সালমার বাবা মো. মহিউদ্দিন জানান, সোমবার দুপুর সোয়া ১টার দিকে সালমার শ্বশুর ফোন করে তার অসুস্থতার খবর দেন। পরে তারা দ্রুত শ্বশুরবাড়িতে গিয়ে বাড়ির দরজা খোলা দেখতে পান এবং ভেতরে মেয়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
সদর থানার ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী বলেন, প্রাথমিকভাবে মরদেহে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সালমার বাবা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ