বিডিআর সদরদপ্তর পিলখানায় সংঘটিত সেনা হত্যাযজ্ঞে শহীদ সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বনানী সামরিক কবরস্থানে গিয়ে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, পিলখানার হত্যাকাণ্ডের বিষয়টি নাগরিক হিসেবে সবার উপলব্ধি করা জরুরি। তিনি উল্লেখ করেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে এই ঘটনার নেপথ্যের বিষয়গুলো এখন আরও স্পষ্ট হয়েছে। হত্যাকাণ্ডের পর বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের মর্যাদা, বীরত্ব ও গৌরবের প্রতীক। ভবিষ্যতে যেন কেউ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও প্রতিজ্ঞাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলাই হোক শহীদ সেনা দিবসের অঙ্গীকার।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ