নির্বাচনী তহবিলে পাওয়া অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে ডা. তাসনিম জারা অনুদানদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রেক্ষাপটে যারা তাদের দেওয়া অনুদান ফেরত নিতে চান, তারা নির্ধারিত ফর্ম পূরণ করে অর্থ গ্রহণ করতে পারবেন।
তিনি জানান, যারা ব্যাংকের মাধ্যমে অনুদান দিয়েছেন, তারা নির্দিষ্ট অনলাইন ফর্ম পূরণ করে অর্থ ফেরতের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া যারা সরাসরি ব্যাংকে নগদ অর্থ জমা দিয়েছেন কিন্তু ডিপোজিট স্লিপ হারিয়ে ফেলেছেন বা সংরক্ষণ করেননি, তারাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অতিরিক্ত যাচাই-বাছাই শেষে অর্থ ফেরত দেওয়া হবে।
এছাড়া বিকাশের মাধ্যমে অনুদান প্রদানকারীদের জন্যও আলাদা ফর্মের ব্যবস্থা রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ডা. তাসনিম জারা আরও জানান, অর্থ ফেরতের জন্য ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১০ মার্চ ২০২৬। তিনি অনুদানদাতাদের আস্থা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ