ঝিনাইদহের কালীগঞ্জে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রেললাইনের পাশে একটি অজ্ঞাত পরিচয়ের যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ২০–২১ বছর।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বারবাজার এলাকার পুকুর পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে রেল পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে।
যশোর রেল পুলিশের এসআই জৌতিষচন্দ্র বর্মন জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে।”
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ