আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শেষবারের মতো আপিল বিভাগে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় সুপ্রিম কোর্ট বার ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় তাকে সংবর্ধনা দিয়েছে।
এখন আপিল বিভাগের বিচারপতির সংখ্যা প্রধান বিচারপতি ছাড়া ৫ জন। তবে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ গ্রহণের পর থেকে বিচারপতি আশফাকুল ইসলাম আপিল বিভাগে দায়িত্ব পালন করছেন না।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ১৯৫৯ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে, ১৯৮৫ সালে হাইকোর্ট বিভাগের এবং ২০০১ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে এবং ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। ২০২৫ সালের ২৫ মার্চ সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে হাইকোর্ট থেকে আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ গ্রহণ করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ