ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে তেহরান। শনিবার রাতে দেশটির আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রণালি সংলগ্ন এলাকায় অবস্থানরত জাহাজগুলোকে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। বার্তায় জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।
ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তাদের সশস্ত্র বাহিনী বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাচ্ছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে হরমুজ প্রণালি সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি। এই পথে জাহাজ চলাচল বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আগেই সতর্ক করেছেন বিশ্লেষকেরা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ