ইরানে ইসরায়েলি হামলার কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে প্রবাসী যাত্রীদের মধ্যে বড় ধরণের অনিশ্চয়তা ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে রোববার (১ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে প্রবাসী যাত্রীদের সুবিধার্থে মধ্যপ্রাচ্যের জেদ্দা, দোহা ও রিয়াদে ইউএস বাংলা ও সৌদি এয়ারলাইন্সের কিছু ফ্লাইট চালু করা হয়। এতে কিছুটা স্বস্তি ফিরলেও, এয়ার ইন্ডিগোসহ কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হওয়ায় অনেক যাত্রী বিপাকে পড়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে দুইটি ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে এবং আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেয়া হবে।
মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, গত শনিবার বাতিল হওয়া ঢাকা-মদিনা ফ্লাইট (বিজি-৩৩৭) আজ বিকেল ৪টায় মদিনার উদ্দেশে যাত্রা করবে। একইভাবে, ঢাকা-জেদ্দা ফ্লাইট (বিজি-৩৩৫) আজ সন্ধ্যা ৭টায় পুনরায় যাত্রা শুরু করবে।
যাইহোক, কিছু এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল থাকায় বিমানবন্দরে এসে অনেক যাত্রী তথ্যের অভাবে অসুবিধায় পড়েছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ