অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী মুন্সী আলাউদ্দিন আল আজাদকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তে গঠিত সাত সদস্যের স্বাধীন কমিশনের সদস্য ছিলেন আলাউদ্দিন আল আজাদ।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ধর্ম সচিব মো. কামাল উদ্দিনকে সরিয়ে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ