জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১ মার্চ) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী প্রজ্ঞাপনে সই করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২০ নভেম্বরের প্রজ্ঞাপনের ভিত্তিতে ডিএমপি কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া শেখ মো. সাজ্জাত আলীর অবশিষ্ট মেয়াদ তার নিজের আবেদনের প্রেক্ষিতে বাতিল করা হলো। জনস্বার্থে জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, ২৫ ফেব্রুয়ারি পারিবারিক কারণ দেখিয়ে তিনি ডিএমপি কমিশনার পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন। এর আগে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। ২০২৪ সালের ১৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে চাকরিতে পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি করেছিল। পরে ২০ নভেম্বর তাকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। তিনি মো. মাইনুল হাসানের স্থলাভিষিক্ত হন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়। তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল-মামুন কারাবন্দী হন এবং বেশিরভাগ অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তাকে অবসর দেওয়া হয়। সরকার পতনের পর মো. ময়নুল ইসলামকে আইজিপি এবং এরপর মো. মাইনুল হাসান ও পরে শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার করা হয়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ