ইরানের হামলায় আহত দুই প্রবাসী বাংলাদেশি বর্তমানে বাহরাইনের কিং হামাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের দেখতে হাসপাতালে যান বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার।
বুধবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস জানায়, রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাহরাইন ডিফেন্স ফোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নাজিমউদ্দিন ও কামরুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তারা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
দূতাবাসের পক্ষ থেকে আহতদের পরিবারের সদস্যদের সার্বিক সহায়তা প্রদানের আশ্বাসও দেওয়া হয়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ