ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভাগটির দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
বরখাস্তকৃতরা হলেন সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং উম্মূল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলে সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস।
শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হকের স্বাক্ষরে পৃথক তিনটি অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী, গত ৪ মার্চ আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডে প্রাপ্ত প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী তাদের নাম উল্লেখ থাকায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকরি শৃঙ্খলা বিধি ১৫(খ) ধারার প্রেক্ষিতে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকালের মধ্যে তারা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী জীবনধারণ ভাতা পাবেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, “হত্যা মামলায় নাম থাকায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।”
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ