স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঈদুল ফিতরের আগে সকল পোশাক কারখানাকে কর্মীদের বেতন ও ভাতা পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি রোববার (৮ মার্চ) সচিবালয়ে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভার পর সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী আরও জানান, ঈদযাত্রায় কোনো সমস্যা না হওয়ার বিষয়ে সতর্ক থাকা হবে এবং কর্মীদের স্বস্তির জন্য বেতন-ভাতা সময়মতো পরিশোধ নিশ্চিত করা হবে। এছাড়া স্বাধীনতা দিবস ২৬ মার্চের আলোসজ্জা বন্ধ থাকবে এবং দিবসটি শান্তিপূর্ণভাবে উদযাপন ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ