মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে দ্রুত বাড়ছে জ্বালানি তেলের দাম। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৪ ডলার অতিক্রম করেছে।
এ অবস্থায় অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া সরকার। প্রায় তিন দশকের মধ্যে প্রথমবারের মতো দেশটি পেট্রোলিয়ামজাত জ্বালানির ওপর সর্বোচ্চ মূল্যসীমা (প্রাইস ক্যাপ) নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।
জরুরি মন্ত্রিসভা বৈঠকের পর প্রেসিডেন্ট লি জে-মিয়ং জানান, জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব থেকে ভোক্তা ও শিল্পখাতকে সুরক্ষা দিতে দ্রুত ও কঠোরভাবে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
সাধারণত দক্ষিণ কোরিয়ায় জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ওঠানামা করে। সরকার সাধারণত কর সমন্বয় বা ভর্তুকির মাধ্যমে বাজারে প্রভাব ফেলে। তবে বৈশ্বিক অস্থিরতার কারণে এবার প্রায় ৩০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি সর্বোচ্চ দাম নির্ধারণের পথে হাঁটছে দেশটি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকায় আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার ওপর চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতেই সরকার ব্যতিক্রমী এই পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ