লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বেলাল হোসেন মিশরী হত্যা মামলার প্রধান আসামি আরমান হোসেনকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৯ মার্চ) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এই তথ্য জানান।
প্রসঙ্গত, গত ৫ মার্চ রায়পুর পৌর শহরের প্রধান সড়কে দুই রিকশাচালকের মধ্যে কথাকাটাকাটির জেরে হাতাহাতি ঘটে। এ সময় বেলাল হোসেন তাদের থামানোর চেষ্টা করলে রিকশাচালক আরমান ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। বেলাল হোসেন ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী রহিমা আক্তার সিমু বাদী হয়ে রায়পুর থানায় হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। এর পর র্যাব ছায়া তদন্ত চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে আরমান হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ