ঢাকার আদালত মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন ও তার স্ত্রী আঞ্জুমান আরা খাতুনসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পর বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এ আদেশ দেন। এছাড়া, জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডুও আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগে একই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হয়েছেন।
আবেদনে বলা হয়েছে, মো. ফরহাদ হোসেন, তার স্ত্রী ও স্কুলের অফিস সহকারী হুমায়ুন কবীরসহ অন্যান্যদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প থেকে প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্টদের বিদেশ পলায়ন করলে অনুসন্ধান কার্য বিঘ্নিত হতে পারে বলেও জানানো হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ