জাতীয় সংসদে আগামী রোববার (১৫ মার্চ) সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের জন্য বৈঠক না ডাকার ক্ষেত্রে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠকের পর এই ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, ‘যদিও ভোটের পক্ষে প্রচারণা চালানো হয়েছে, বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’
হামিদুর রহমান আরও বলেন, ‘১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যরা রাষ্ট্রপতিকে অবমাননা করেননি, বরং স্বৈরাচারের দোসরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে বিএনপি সংসদকে কলুষিত করেছে।’
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ