ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শনিবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার পর জাতীয় সংসদ ভবনে শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন স্পীকার মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ। সভায় বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে চলমান অধিবেশনের মেয়াদকাল, কার্যপ্রণালী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। ওই অধিবেশনে স্পীকারকে সভাপতি করে কার্য উপদেষ্টা কমিটি গঠন করা হয়। এ দিন আরও চারটি পৃথক কমিটিও গঠন করা হয়েছিল।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ