ঢাকার খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ফোরামের সভাপতি ড. মোহাম্মদ ফরিদুল ইসলাম, সচিব (অব.) তাঁর বক্তব্যে বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে নতুন সরকারের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে হবে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সচিব (অব.) মোহাম্মদ মসিউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও সচিব শেখ সেকেন্দার আলী, সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) অধ্যাপক এস. এম. আবু জাফর, সাবেক জজ মোঃ ইখতিয়ার ইসলাম মল্লিক, অবসরপ্রাপ্ত মেজর মোঃ মনিরুজ্জামান এবং জনাব কে. কে. মণ্ডলসহ বাগেরহাট জেলার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট–১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ এবং বাগেরহাট–৪ আসনের প্রার্থী সোমনাথ দে।
এদিকে রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচির কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন বর্তমান সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, পরিবেশ প্রতিমন্ত্রী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। তারা বাগেরহাট অফিসার্স ফোরামের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দেশ ও জাতির সর্বাঙ্গীণ উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি-সমৃদ্ধি কামনা করেন। পবিত্র রমজানের মাহাত্ম্য উপলব্ধি করে দেশের কল্যাণ, ঐক্য ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ