মধ্যপ্রাচ্য সংঘাতজনিত জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
রোববার (১৫ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিশ্চিত করা হবে। প্রয়োজনে আন্তর্জাতিক আর্থিক সংস্থা যেমন আইএমএফ ও বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন খাত থেকে বাজেট কাটছাট করে নিজস্ব তহবিল থেকে অর্থ সরবরাহেরও উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডে কোনো রাজনৈতিক প্রভাব রাখা হবে না। যোগ্য ব্যক্তিরাই এসব সুবিধা পাবেন, যদিও পূর্বে রাজনীতিকরণ দেখা যেত।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ