দেশে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে বলেন, “বাংলাদেশ একসময় নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত ছিল। নদীগুলো সচল থাকায় যাতায়াত, পণ্য পরিবহন এবং কৃষিক্ষেত্রে নদী বিশাল ভূমিকা পালন করতো। পাশাপাশি মৎস্যসম্পদ ও জমির উর্বরতা রক্ষা পেত, এবং বর্ষাকালে বন্যার ঝুঁকি কম হতো।
কিন্তু স্বাধীনতার পর ফারাক্কা বাঁধের প্রভাব এবং প্রধান নদী ও খাল- বিল ভরাটের কারণে একসময়ের স্রোতস্বিনী নদীগুলো এখন বর্ষার সময় পানি ধারণ করতে পারে না। ফলস্বরূপ, অকাল বন্যা, শুকনো মৌসুমে পানি সংকট এবং নৌ চলাচল ও কৃষিতে সমস্যা তৈরি হয়। প্রধান শহর ও নগরগুলো পানিতে তলিয়ে যায়, আবার শুকনো মৌসুমে নৌপথ ও কৃষি কার্যক্রমে পানি থাকে না।
দেশ বাঁচাতে প্রধান নদীগুলোতে পর্যাপ্ত ড্রেজিং সম্পন্ন করে নাব্যতা ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে ড্রেজিং বা নদী সংস্কারের নামে বাজেট বরাদ্দ থাকলেও তা সুফল দেয়নি, কারণ শাসন ব্যবস্থায় স্বচ্ছতার অভাব ছিল। এখন সরকারের দায়িত্ব হলো দেশবাসীর আমানত সর্বোচ্চ পদ্ধতিতে এবং স্বচ্ছতার সঙ্গে কাজে লাগানো। শুধু খাল খনন নয়, নদীগুলো প্রাণ ফিরে পেলে এবং নাব্যতা পুনঃপ্রতিষ্ঠা হলে জনগণ প্রকৃত সুফল পাবে।”
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ