প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১০:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৬, ১০:০১ পি.এম
ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মার্চ) সৌদি আরবের রাজধানী রিয়াদে জিসিসির সদস্য রাষ্ট্রগুলোর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
জিসিসি মহাসচিব বলেন, ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে এবং এর মধ্য দিয়ে যাতায়াতের ওপর শুল্ক আরোপ করেছে; যা সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংঘ চুক্তির লঙ্ঘন এবং আগ্রাসন। এছাড়া কিছু জাহাজ অপহরণ কিংবা হামলার শিকার হয়েছে।
আল-বুদাইউই বলেন, জিসিসিভুক্ত দেশগুলোর জ্বালানি স্থাপনায় ইরানের হামলা বিশ্ব অর্থনীতির ওপর একটি ‘স্পষ্ট আগ্রাসন’। তেহরানের হামলায় সৌদি আরব ও কুয়েতের গুরুত্বপূর্ণ তেল শোধনাগারগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
তিনি বলেন, ‘জিসিসিভুক্ত দেশগুলো বিশ্বের ‘অর্থনৈতিক ফুসফুস’ হিসেবে পরিচিত। তারা প্রতিদিন ১৬ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে, যা বিশ্বের মোট উৎপাদনের ২২ শতাংশ। এই দেশগুলো বিশ্বে ২৭ শতাংশ তেল রফতনি করে; যার পরিমাণ দৈনিক ১১.৫ বিলিয়ন ব্যারেল।’
আল-বুদাইউই বলেন, এই অঞ্চলের দেশগুলোতে ইরানের হামলা শুধু আরেকটি উত্তেজনার সম্প্রসারণ নয়; বরং এটি ইরান ও জিসিসি দেশগুলোর মধ্যকার পরিস্থিতি এবং সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন।
জিসিসির মহাসচিব বলেন, ইরান উদ্দেশ্যপ্রণোদিতভাবে জিসিসিভুক্ত দেশগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে এবং সরাসরি হামলা চালাচ্ছে। এসব হামলা বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর চালানো হচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো ইরানি হামলায় স্থানীয় বাসিন্দা ও বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটেছে।
তিনি আরও বলেন, জিসিসিভুক্ত দেশগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা কোনো সামরিক অভিযানে অংশ নেবে না বা ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণের জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।
আল-বুদাইউই বলেন, জিসিসি দেশগুলো কখনোই ইরানের হামলার ‘জবাব বা পাল্টা হামলা চালায়নি’ এই আশায় যে তেহরান এসব হামলা বন্ধ করবে।
জিসিসিভুক্ত সব দেশ গত কয়েক বছর ধরে ওই অঞ্চলের পরিস্থিতি শান্ত করার জন্য কাজ করে আসছে বলে জানান তিনি। গত বছরের জুনে ইরানে ইসরাইলের হামলার ঘটনায় জিসিসিভুক্ত দেশগুলো জরুরি বৈঠক করে ওই হামলার নিন্দা এবং কূটনৈতিক পথ বেছে নেয়ার আহ্বান জানায় বলেও উল্লেখ করেন তিনি।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ