প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৭:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৬, ১:৪৯ পি.এম
১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
সরকার দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকরা হলেন:
- রাজশাহী: কাজী শহিদুল ইসলাম (জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব)
- চুয়াডাঙ্গা: লুৎফুন নাহার (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব)
- খুলনা: হরে জান্নাত (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব)
- মাদারীপুর: মর্জিনা আক্তার (অর্থ বিভাগের উপসচিব)
- ব্রাহ্মণবাড়িয়া: আবু সাঈদ (সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক/উপসচিব)
- চাঁদপুর: আহেমদ জিয়াউর রহমান (জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব)
- হবিগঞ্জ: জি.এম. সরফরাজ (মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব)
- নরসিংদী: ইসরাত জাহান কেয়া (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব)
- মেহেরপুর: শিল্পী রানী রায় (সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব)
- লালমনিরহাট: মুহঃ রাশেদুল হক প্রধান (বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসচিব)
- বান্দরবান: মো. সানিউল ফেরদৌস (ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক/উপসচিব)
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম প্রজ্ঞাপনের সই করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ