পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঘটে যাওয়া প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি জানান, ৬ দিন খাবার না দেওয়ার কারণে অনেক হতভাগ্য প্রাণ হারিয়েছে এবং মৃতদেহ জাহাজ থেকে সাগরে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেবানন ও বাংলাদেশের মানবপাচার চক্র এই ঘটনায় জড়িত।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, উদ্ধার করা জীবিতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে এবং কিছুজনকে ক্যাম্পে রাখা হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে, যদিও কিছু নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
তিনি বলেন, “প্রথম অগ্রাধিকার হলো বেঁচে থাকা বাংলাদেশিদের অবস্থার মূল্যায়ন এবং সঠিক আইডেন্টিফিকেশন নিশ্চিত করা। এরপর তাদের দেশে ফেরানোর পদক্ষেপ নেওয়া হবে।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ মিশন জীবিত নাগরিকদের তথ্য সংগ্রহ করে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। গ্রিস সরকারের সহায়তায় তাদের সুস্থ করে দেশে ফিরিয়ে আনা সরকারের লক্ষ্য।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ