সংসদের কার্যক্রম দেখে গণভোটের প্রতিফলন স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করলে মনে হয় আমরা ভুলে যাচ্ছি সংসদ কীভাবে গঠিত হয়েছে। গণভোট অনুষ্ঠিত হলেও তার প্রভাব সংসদীয় কার্যক্রমে দৃশ্যমান নয়।
রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।
এদিকে, সংসদের কার্যপ্রণালী বিধির ৭১ ধারায় আলোচনার মধ্যেই গণভোট ও জুলাই বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনা করতে নোট দেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিষয়টি স্পিকারের দৃষ্টিতে আনেন নাহিদ ইসলাম।
তবে সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এটিকে সংসদের রীতি ও প্রচলিত নিয়মের পরিপন্থী বলে মন্তব্য করেন। এ নিয়ে সংসদে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। পরে তিনি বলেন, স্পিকার চাইলে এ ধরনের রীতি ভাঙার সুযোগ রয়েছে।
শেষ পর্যন্ত স্পিকার রেওয়াজ অনুসরণ করে বিষয়টি ৭১ ধারার আলোচনা শেষে উত্থাপনের নির্দেশ দেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ