সংসদে নিয়ম ও রীতিনীতি নিয়ে আলোচনা চলাকালে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন, “নিয়ম যখন সরকারের পক্ষে থাকে তখন তা নিয়মই থাকে, আর বিপক্ষে গেলে সেটাই কাস্টম হয়ে যায়।”
রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
হাসনাত আবদুল্লাহ বলেন, নিয়মের বেড়াজালে তাকেও অনেক সময় আটকে রাখা হয়। কোনটি সাংবিধানিক আর কোনটি অসাংবিধানিক—এ ধরনের জটিলতায় সংসদের কার্যক্রম ঘুরপাক খাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় সাংবিধানিক জটিলতায় সংসদ সদস্যদের না জড়াতে স্পিকারের প্রতি আহ্বান জানান।
এদিকে, কার্যপ্রণালী বিধির ৭১ ধারায় আলোচনার সময় গণভোট ও জুলাই বাস্তবায়ন আদেশ নিয়ে কথা বলার জন্য নোট দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিষয়টি স্পিকারের দৃষ্টিতে আনেন নাহিদ ইসলাম। তবে সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম এ প্রস্তাবকে সংসদের রীতি-নীতি পরিপন্থী বলে মন্তব্য করেন। এতে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়।
যদিও চিফ হুইপ বলেন, স্পিকার চাইলে এ ধরনের রীতি ভাঙার সুযোগ রয়েছে। পরে স্পিকার রীতি-নীতি অনুসরণ করে বিষয়টি ৭১ ধারার আলোচনার পর তোলার নির্দেশ দেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ