চব্বিশের আন্দোলনের সময় সংঘটিত দুটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (৩০ মার্চ) ঢাকার সিএমএম আদালতে আদাবর ও যাত্রাবাড়ী থানার মামলাগুলোতে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।
এর আগে চলতি মাসেই পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি। তবে জামিনের পরপরই নতুন মামলায় গ্রেফতারের আবেদন করা হলে এ নিয়ে শুনানিতে আপত্তি জানান আসামিপক্ষের আইনজীবীরা। তারা এ ঘটনাকে ‘জুডিশিয়াল মব সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করলেও বিচারকের আপত্তির মুখে পরে সেই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
অন্যদিকে, যাত্রাবাড়ী থানার আরও একটি হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার দেখানোর আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ