প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার (৩০ মার্চ) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ক্রীড়া ভাতা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি খেলোয়াড়দের সতর্ক করেন, পেশাদার জীবনে রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠীর সাথে যুক্ত না হয়ে শুধু ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করা উচিত। তার বক্তব্য, “আপনাদের লক্ষ্য হওয়া উচিত দেশের জন্য ক্রীড়ার মাধ্যমে সাফল্য অর্জন করা এবং দেশের নাম আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে উজ্জ্বল করা।”
প্রধানমন্ত্রী আরও বলেন, সাফল্যের মূল চাবিকাঠি হলো ইচ্ছাশক্তি। দেশপ্রেম, দৃঢ় সংকল্প ও দলগত সমন্বয় থাকলে কেউই আপনার অগ্রযাত্রাকে থামাতে পারবে না।
তিনি উল্লেখ করেন, বর্তমান সময়ে ক্রীড়া কেবল শখ বা বিনোদনের বিষয় নয়; এটি এখন একটি পেশা হিসেবে সারা বিশ্বে স্বীকৃত। বাংলাদেশও এই ক্ষেত্রে পিছিয়ে থাকবে না।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া ভাতা এবং মেডেল তুলে দেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ