দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্ট বিভাগের বিচারপতি রেজাউল হাসান (এম আর হাসান) পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) তিনি প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে প্রধান বিচারপতি সেটি রাষ্ট্রপতির কাছে পাঠান।
তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত চলছিল। অভিযোগের মধ্যে রয়েছে—২০২৩ সালের ২ ডিসেম্বর বনানীর ইউলুপ এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় তার ছেলে জড়িত থাকলেও মামলা গ্রহণে অনীহা দেখা যায় পুলিশের মধ্যে। এ ঘটনায় বিচারপতির প্রভাব খাটানোর অভিযোগ ওঠে, যা সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয়।
হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কোম্পানি বেঞ্চে কর্মরত ছিলেন। ওই সময় তার বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রধান বিচারপতির কাছে জমা পড়ে। অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে আর্থিক সুবিধার বিনিময়ে রায় পরিবর্তনের মতো গুরুতর অনিয়মে জড়িত ছিলেন তিনি।
পরবর্তীতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তার বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ