সরকার আরও ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে। নতুন প্রশাসকরা ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, ফেনী, ফরিদপুর, হবিগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, পাবনা, নড়াইল, বরগুনা ও জামালপুর জেলা পরিষদের দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর আওতায় জেলা পরিষদ আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এই নিয়োগ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নিজ নিজ জেলার জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ আছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ