পলাতক বা সাজাপ্রাপ্ত আসামির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপ্রক্রিয়ায় আইনজীবী নিয়োগের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।
বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি বলেন, “মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে লন্ডনভিত্তিক কোনো ল ফার্মের মাধ্যমে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর বিধান আইনে নেই। ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের চিঠি পাঠানো হচ্ছে।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কথিত একটি ল ফার্মের চিঠির বিষয়ে তিনি বলেন, “এ ধরনের কোনো চিঠি প্রসিকিউশন পায়নি। আইনেও এর সুযোগ নেই। এ ধরনের উদ্যোগ আদালত অবমাননার শামিল।”
এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়কে ঘিরে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাজ্যভিত্তিক একটি ল ফার্ম থেকে ট্রাইব্যুনালে বার্তা পাঠানো হয়েছে—এমন গুঞ্জন ছড়ায়।
অন্যদিকে, জুলাই-আগস্টের সহিংসতার ঘটনায় দায়ের করা একটি মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এছাড়া জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার পুনঃতদন্ত চেয়ে ট্রাইব্যুনাল-২ এ আবেদন করেছেন তার আইনজীবী।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ