জুলাই সনদের কার্যকারিতা এবং গণভোটের ফলাফলের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। তারা আগামী ৪ এপ্রিল রাজধানীতে বিক্ষোভ-সমাবেশ করবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মগবাজারে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, “সরকার সংবিধান সংশোধনীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং বর্তমানে দেশের শাসন ফ্যাসিবাদী পথে এগোচ্ছে।”
হামিদুর রহমান আরও জানান, “আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, রাজপথের আন্দোলনই আমাদের একমাত্র বিকল্প। তাই শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে।”
তিনি বলেন, আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) শীর্ষ নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ