চট্টগ্রাম বন্দরে ভুয়া নথিপত্র ব্যবহার করে ৪০ ফুট লম্বা একটি কনটেইনার পাচারের চেষ্টা ধ্বংস করেছে কর্তৃপক্ষ। বিষয়টি বুধবার রাতে বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম নিশ্চিত করেছেন।
বন্দর সূত্র জানায়, কনটেইনারটি ফাহিম এটেয়ার অ্যান্ড কম্পোজিট লিমিটেডের নামে আসে। পাচারকারীরা গত ৩১ মার্চ সিঅ্যান্ডএফ এজেন্টের ভুয়া অন-চেসিস অনুমতিপত্র, চালান ও গেইট পাস ব্যবহার করে কনটেইনারটি এনসিটি ব্যাকআপ ইয়াৰ্ড থেকে ট্রেইলারে লোড করে সিপিএআর গেইট দিয়ে বের করার চেষ্টা করে।
গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগ অনুসন্ধান চালিয়ে কনটেইনারটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে হালিশহর এলাকার একটি গ্যারেজ থেকে কনটেইনার ও ট্রেইলার উদ্ধার করা হয়। এ সময় কনটেইনার পাচারে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।
বন্দর সচিব জানিয়েছেন, এ ঘটনায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ