সংসদ ভবন এলাকায় এক জানাজায় পেছন থেকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের জনগুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে তিনি বলেন, “সম্ভবত আমার পোশাক ও পাগড়ির কারণেই আমাকে এমন মন্তব্যের শিকার হতে হয়েছে।”
তিনি বলেন, সংসদ ভবন এলাকার ভেতরে একজন সংসদ সদস্যকে এভাবে সম্বোধন করা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় সিসি ক্যামেরা পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।
এ বিষয়ে স্পিকার তাকে আনুষ্ঠানিকভাবে নোটিশ দেওয়ার পরামর্শ দেন।
একই সময়ে সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেন, তাকে সহ নারী সংসদ সদস্যদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। তিনি এর প্রতিকার দাবি করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ