সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ইতিহাস রচনা করে শিরোপা জয়ের পর দেশে ফিরছে বাংলাদেশ যুব ফুটবল দল। তাদের স্বাগত জানাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজন করেছে বর্ণাঢ্য শোভাযাত্রা।
বাফুফের মিডিয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে শোভাযাত্রা শুরু হয়ে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে শেষ হবে। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে চ্যাম্পিয়ন দলকে। বাফুফে সাধারণ জনগণ এবং সমর্থকদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে দলকে শুভেচ্ছা জানাতে আমন্ত্রণ জানিয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) ফাইনালে বাংলাদেশের যুবরা মুখোমুখি হয়েছিল ভারতের। নির্ধারিত সময়ের খেলায় ০-০ ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ৩-৩ সমতায় খেলার ভাগ্য ঝুলে থাকলে শেষ শট নেন রোনান সুলিভান। চাপের মুহূর্তে তিনি ‘পানেনকা’ শটে গোল করে শিরোপা নিশ্চিত করেন এবং বাংলাদেশের জয় উদযাপনের মুহূর্ত হয়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ