যুদ্ধজনিত বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের জ্বালানি সংকট মোকাবেলায় দোকান ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যেই বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাবে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে এ সময়সীমা শিথিল করার কোনো পরিকল্পনা নেই বলেও তিনি স্পষ্ট করেন। একই সঙ্গে জাতীয় স্বার্থে ব্যবসায়ীদের সরকারের এই উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানান।
অন্যদিকে, বৈঠক শেষে দোকান মালিক সমিতির নেতারা জানান, তারা সরকারের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাচ্ছেন এবং নির্ধারিত সময়সূচি মেনে চলবেন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যবসার স্বার্থে সময়সীমা পুনর্বিবেচনার জন্য তারা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ