মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় সরকার সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিস সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা করা হয়েছে। এটি রবিবার (৫ এপ্রিল) থেকে কার্যকর হবে। বর্তমানে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে।
একইভাবে, দেশের সব দোকানপাট ও শপিং মলও সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে, যা শুক্রবার (৩ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। এসব সিদ্ধান্ত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়।
এদিকে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের বিদ্যুৎ বিভাগ সমন্বিত কর্মকৌশল গ্রহণ করেছে। এর আওতায় প্রতিদিন প্রায় ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি গাড়ির জ্বালানির বরাদ্দ ৩০ শতাংশ কম নেবেন। এছাড়া সরকারি কর্মকর্তাদের জন্য সুদমুক্ত গাড়ি ঋণ আপাতত বন্ধ রাখা হয়েছে, বিদেশি প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণের ব্যয় ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ