স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, কেরাণীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়েছেন। তিনি জানান, নিহতদের পরিবারকে শ্রম মন্ত্রণালয় থেকে ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
শনিবার (০৪ এপ্রিল) ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতদের চিকিৎসার জন্য প্রস্তুতি রয়েছে, তবে অনেক আহতই হাসপাতালে যাননি।
মন্ত্রণালয় কর্মকর্তা জানান, কারখানার মালিক ও সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। এছাড়া, এই ধরনের ঝুঁকিপূর্ণ কারখানা জনবহুল এলাকায় যেন না থাকে, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে জানানো হবে।
ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানিয়েছেন, দুপুর ১টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করা হয়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ