হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলায় প্রায় ৫৫ লাখ পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে, যার মূল্য প্রতি কেজি ১৫ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে এ কর্মসূচির জন্য ১০ লাখ টন চাল বরাদ্দ রাখা হয়েছে।
রবিবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফীর এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য তুলে ধরেন খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী।
খাদ্যমন্ত্রী জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের মধ্যেও চাল বিতরণ করছে খাদ্য অধিদপ্তর। বর্তমানে ৬৭ লাখ ৬৬ হাজার ৬৬৭টি পরিবারকে প্রতি কেজি ৩০ টাকা দরে মাসে মোট ৩৩ হাজার ৮৩৩ টন চাল সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও জানান, বছরে ছয় মাস—আগস্ট থেকে নভেম্বর এবং মার্চ ও এপ্রিল—এই কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দের মধ্যে ১৯ মার্চ ২০২৬ পর্যন্ত ৭ দশমিক ৯৩ লাখ টন চাল বিতরণ সম্পন্ন হয়েছে, যা মোট বরাদ্দের ৭৯ দশমিক ২৫ শতাংশ।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ