জুলাই সনদকে ঘিরে দেশের ভেতরে কিছু রাজনৈতিক দল অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৫ এপ্রিল) বিকেলে রাজধানীর রমনায় আর্চবিশপস হাউসে ইউনাইটেড ফোরাম অব চার্চেস বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জুলাই সনদে যে অঙ্গীকার করা হয়েছে, বিএনপি তা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করবে। জনগণের প্রত্যাশা পূরণে দলটি দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে এবং এরই অংশ হিসেবে ৩১ দফা সংস্কার পরিকল্পনা আগেই গ্রহণ করা হয়েছে। তবে কিছু মহল বিষয়গুলোকে ভিন্নভাবে উপস্থাপন করে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ পরিবেশ চায় এবং একটি অসাম্প্রদায়িক ও সাম্যের বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ধনী দেশ না হলেও মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ