সরকারি বাসভবনে উঠছেন না বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। পাশাপাশি বরাদ্দকৃত দুটি গাড়ির মধ্যে একটি ব্যবহার করছেন তিনি।
রোববার (৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যেই গভর্নর এ উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, গভর্নরের জন্য নির্ধারিত সরকারি বাসভবনের রক্ষণাবেক্ষণে উল্লেখযোগ্য ব্যয় হয়। সেই ব্যয় কমানোর বিষয়টি বিবেচনা করেই আপাতত নিজ বাসায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন গভর্নর।
এদিকে জ্বালানির ওপর চাপ কমাতে ব্যাংক কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে অফিসের পরিবহন বা গণপরিবহন ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শাহরিয়ার সিদ্দিকী আরও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যাংকের কর্মঘণ্টাও কমানো হয়েছে।
শনিবার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, রোববার (৫ এপ্রিল) থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।
তবে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা, উপশাখা ও বুথ আগের মতোই ২৪ ঘণ্টা চালু থাকবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ