গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা, আইনজীবীসহ বিভিন্ন পেশার ১,৫৩২ জন নতুন সদস্য সংগঠনে যোগদান করেছেন।
রোববার (৫ এপ্রিল) আহনাফ কিচেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও গাজীপুর মহানগর সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম এ তথ্য জানান। তিনি বলেন, “সারাদেশে বিভিন্ন পেশার মানুষ এনসিপিতে যোগ দিচ্ছেন। মানুষ আমাদেরকে দেশের জন্য নিরাপদ মনে করছেন। গাজীপুরে নতুন সদস্যদের মধ্যে ১,০২৮ জন অনলাইনে ফরম পূরণ করেছেন, বাকিরা সরাসরি ফরম পূরণ করে যুক্ত হয়েছেন।”
সাবেক সেনা কর্মকর্তা কামাল হোসেন বলেন, “তারুণ্যের শক্তি ও অভিজ্ঞতার সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় আমি এনসিপিতে যোগ দিয়েছি।”
আইনজীবী রাশেদুল ইসলাম রবি জানান, “গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই আমি এনসিপির সঙ্গে যুক্ত হয়েছি।”
সভায় উপস্থিত ছিলেন এনসিপির নির্বাহী সদস্য ও শ্রমিকশক্তির প্রধান সংগঠক আরমান হোসাইন, কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ারসহ অন্যান্য নেতাকর্মীরা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ