অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একনেক সভায় উত্থাপিত বেশিরভাগ প্রকল্পই অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক প্রভাবের কারণে গ্রহণ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) একনেক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মন্ত্রী আরও বলেন, চলমান পুরানো প্রকল্পগুলো সম্পন্ন করার পর সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন প্রকল্প নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে, চলমান প্রকল্পগুলোর পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টাকে নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে সরকার গঠনের পর প্রথম একনেক সভা। মোট ১৯টি প্রকল্প উপস্থাপন করা হলেও, ৮টি প্রকল্পই বৈঠকে পর্যালোচনা করা হয়েছে।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, আগের সরকারের সময় নেওয়া ১,৩০০-এর বেশি উন্নয়ন ও অবকাঠামো প্রকল্পের যৌক্তিকতা এবং অনিয়ম যাচাইয়ের জন্য কমিটি গঠন করা হয়েছে।
অর্থমন্ত্রী উল্লেখ করেন, যত দ্রুত সম্ভব পুরানো প্রকল্প শেষ করে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে নতুন প্রকল্প হাতে নেওয়া হবে।
বৈঠকে আলোচ্য থাকলেও বিএনপি সরকারের প্রথম একনেক সভায় ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’ এবং ‘সচিবালয়ে একুশ তলা ভবন নির্মাণ প্রকল্প’ অন্তর্ভুক্ত হয়নি।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ