চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহাকে সামনে রেখে সম্ভাব্য তারিখ বিবেচনায় টানা ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা।
আমিরাত সরকারের তথ্য অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আরবি বছরের শেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। এর আগের দিনটি আরাফাত দিবস হিসেবে পালিত হয়, যেদিন হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং হাজিরা আরাফাতের ময়দানে সমবেত হন।
এই সম্ভাব্য হিসাব অনুযায়ী, পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে ২৬ মে (মঙ্গলবার) এবং পরদিন ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সময়সূচি মাথায় রেখেই ছুটির ঘোষণা দিয়েছে দেশটির মন্ত্রিসভা। সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি শনি ও রোববার, যা এ বছর পড়ছে ৩০ ও ৩১ মে। এর সঙ্গে ২৬ মে হজের দিন ছুটি এবং ২৭ থেকে ২৯ মে পর্যন্ত ঈদের ছুটি যুক্ত হয়ে মোট ছুটি দাঁড়াচ্ছে ছয় দিন।
ফলে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ছয় দিনের সরকারি ছুটি উপভোগ করবেন আমিরাতের বাসিন্দারা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ