জামালপুরের ইসলামপুরে নিখোঁজ হওয়ার একদিন পর মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার সদর ইউনিয়নের গঙ্গাপাড়া এলাকার একটি ভুট্টা ক্ষেতে জুয়েল শেখ (৩০) নামে এক অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত জুয়েল শেখ মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের আবু হানিফের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) ভোর ৪টায় জুয়েল শেখ যাত্রী নিয়ে শিমুলতলী এলাকায় পৌঁছে যাত্রী নামান। এরপর এক ঘণ্টার মধ্যে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং সে নিখোঁজ হন।
স্থানীয়রা মঙ্গলবার সকালে ভুট্টা ক্ষেত থেকে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ