ইরান এখন তাদের পুনর্গঠন কার্যক্রম শুরু করতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বুধবার (৮ এপ্রিল) তিনি দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে ‘বিশ্ব শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন’ হিসেবে বর্ণনা করেন।
নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘বিশ্ব শান্তির জন্য এটি একটি বড় দিন। ইরান এটি চায়—তারা অনেক কিছু সহ্য করেছে। একইভাবে অন্যরাও।’
তিনি আরও জানান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জট কমাতে যুক্তরাষ্ট্র সহায়তা করবে। তার ভাষায়, ‘অনেক ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। বিপুল অর্থনৈতিক সম্ভাবনাও তৈরি হবে। ইরান পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে পারবে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় রসদ সরবরাহ করবে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে উপস্থিত থাকবে। তিনি আশা প্রকাশ করেন, সবকিছু ঠিকভাবে এগোবে এবং মধ্যপ্রাচ্যে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
এদিকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে। তার ভাষায়, ‘এটি সম্পূর্ণ ও নিঃসন্দেহ বিজয়—এ নিয়ে কোনো প্রশ্ন নেই।’
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ