ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই সহকারী পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (গতকাল) পুলিশ সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার (ডিসি, সদরদপ্তর ও প্রশাসন) আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে এ বদলির কথা জানানো হয়।
আদেশ অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল হোসেনকে ডিএমপির উত্তরা বিভাগের দক্ষিণখান জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে এবং মো. উসমান গণিকে গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনে এসি (পেট্রোল) হিসেবে পদায়ন করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ